ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে অভি দাস রনি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে রাজধানী ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রনির বাবা জহর লাল দাসকে (৫৫) হেফাজতে নেয় সরাইল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা জহর লাল দাসের ছেলে রনি অন্য একজনের দেওয়া ফেসবুক পোস্টে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

শুক্রবার বিকালের পর রনির করা মন্তব্যটি স্থানীয় কয়েকজনের নজরে আসে। এরপর রনির শাস্তির দাবিতে রাতেই স্থানীয়রা অরুয়াইল বাজারে বিক্ষোভ করেন।

বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রনির বাবা জহর লাল দাসকে রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জেলা পুলিশের একটি টিম শনিবার ভোরে ঢাকা থেকে রনিকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আনিছুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী