ফের সাইবার হামলার আশঙ্কা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বজুড়ে সাইবার হামলার শিকার হওয়া মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইউরোপের পুলিশ সংস্থা ইউরোপোলের নির্বাহী পরিচালক রব ওয়েইনরাইট। কম্পিউটার ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি করা শুক্রবারের সাইবার হামলার ব্যাপকতা রবিবার পর্যন্ত আরও বেড়েছে।

সম্প্রতি ঘটে যাওয়া সাইবার হামলাকে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়ে রবিবার বিবিসিকে ওয়েইনরাইট জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫০টি দেশ আক্রান্ত হয়েছে। হামলার শিকারের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখের বেশি। সোমবার সকালে কাজে ফিরে আরও অনেক মানুষই হয়তো দেখবেন যে, তারা ক্ষতির শিকার হয়েছেন। শুক্রবারের সাইবার হামলায় বিশ্বের ১৫০টি দেশের দুই লাখের বেশি কম্পিউটার নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হ্যাকারদের ছড়িয়ে দেয়া ক্ষতিকর সফটওয়্যারে শুক্রবার বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারও স্থানের কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়ে। আক্রান্ত দেশগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, স্পেন ও ইতালি। হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওয়েবসাইট অচল করে দিয়ে বিনিময়ে ৩০০ মার্কিন ডলার দাবি করে, যা বিটকয়েনের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়।

এ জাতীয় আরও খবর

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি