ফের পয়েন্ট হারাল লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ফের পয়েন্ট হারাল লিভারপুল। গেল সপ্তাহে লেস্টারসিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেন অলরেডরা। এবার ওয়েস্টহাম ইউনাইটেডের সঙ্গে একই স্কোরলাইনে ড্র করল ইয়ুর্গেন ক্লপের দল।

এতে শিরোপার লড়াই জমে গেল। পর পর দুই ম্যাচে ড্র করায় শীর্ষস্থান অধিকারী লিভারপুলের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ব্যবধান দাঁড়াল মাত্র ৩।

সোমবার রাতে ওয়েস্টহামের মাঠে শুরুটা দারুণ করে লিভারপুল। লিড পেতেও সময় লাগেনি। তবে তা ছিল বিতর্কিত। ২২ মিনিটে অ্যাডাম লালানা বল বাড়ান সাইডলাইনে থাকা জেমস মিলনারকে। পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি। তবে লাইন্সম্যানের চোখ ফাঁকি দিয়ে ক্রস দেন সাদিও মানেকে। ডি-বক্সের বাইরে তা ধরে বাঁ পায়ের দুর্দান্ত প্লেসিংয়ে নিশানাভেদ করেন সেনেগালিজ মিডফিল্ডার।

৬ মিনিট পর অনন্য এক গোলে সমতায় ফেরে ওয়েস্টহাম। ফেলিপে আন্দেরসনের বুদ্ধিদীপ্ত পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান মিশাইল আন্তোনিও।

৬২ মিনিটে ডি-বক্সে এক ঝটকায় দুজনকে ফাঁকি দেন মোহামেদ সালাহ। তবে দুর্বল শটে সুযোগটা নষ্ট করেন তিনি। ১০ মিনিট পর মার্ক নোবেলের শট ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে বেঁচে যায় লিভারপুল। বাকি সময়ে আর কেউ গোল আদায় করতে পারেনি।

২৫ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। এ অবস্থায় বুধবার এভারটনের বিপক্ষে জিতলে চূড়ায় চলে যাবে ম্যানসিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহামও শিরোপা জেতার দাবিদার। টানা তিন জয়ে ৫ পয়েন্ট পেছনে আছে লিভারপুলের। স্পার্সদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। বাকি ম্যাচে জয় পেলে হুঙ্কার ছুড়বে তারাও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত