ফের নগ্ন হয়ে ক্যামেরার সামনে জেনিফার!

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের এপ্রিলে মুক্তি পেয়েছে জেনিফার লোপেজ অভিনীত সর্বশেষ ছবি ‘দ্য বয় নেক্সট ডোর’। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করে সর্বমহলে প্রশংসা কুড়ান এ অভিনেত্রী। তবে নতুন খবর হচ্ছে এখন থেকে গানের পাশাপাশি নিয়মিত অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন লোপেজ। আর তারই ধারাবাহিকতায় তিনি কাজ শুরু করেছেন ‘দ্য বয় নেক্সট ডোর-২’ এর কাজ। এ ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

 


আর এ ছবির একটি দৃশ্যে শুটিং করতে গিয়ে সম্প্রতি নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এর আগে বিভিন্ন ছবিতে ও গানের মিউজিক ভিডিওতে ব্যাপক খোলামেলা হয়ে কাজ করেছেন লোপেজ। তবে এবারই প্রথমবারের মতো কোন ছবিতে পুরোপুরি নগ্ন হয়ে কাজ করলেন। আর এ বিষয়টির মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন লোপেজ। এর শুটিংয়ের সময়কার একটি ছবি নিজের টুটারেও প্রকাশ করেছেন এ তারকা। আর ছবির পাশে লিখেছেন, শুরু করলাম নতুন ছবির কাজ। নতুন চমক অপেক্ষা করছে আপনাদের জন্য।

 


এদিকে এ ছবি বিষয়ে সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে জেনিফার লোপেজ বলেছেন, চলচ্চিত্রের অনেক প্রস্তাব সব সময়ই আসে। এখন থেকে নিয়মিত অভিনয় করবো বলেই ঠিক করেছি, যদি গল্প ও চরিত্র পছন্দ হয়। তারই ধারাবাহিকতায় ‘দ্য বয় নেক্সট ডোর-২’ ছবিটিতে অভিনয় করছি। অনেক সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। আশা করছি ভালো লাগবে সবার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত