ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি কলম্বিয়ার

news-image

কলম্বিয়া একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। দেশটির নতুন প্রেসিডেন্ট ইভান দুক দায়িত্ব নেয়ার কয়েকদিন আগে এ স্বীকৃতি দেয়া হলো। বুধবার প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে একথা জানা যায়।

আগস্ট মাসের ৩ তারিখের ওই চিঠিতে বলা হয়, ‘আমি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে কলম্বিয়া সরকারের পক্ষে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ সান্তোসের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া অ্যাঙ্গেলা হলগুইন এ চিঠিতে স্বাক্ষর করেন।

এদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী কার্লোস হলমেস বলেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম অনুযায়ী আগের সরকারের সিদ্ধান্তের ‘তাৎপর্য’ তিনি পর্যালোচনা করবেন।
তিনি বলেন, ‘এ সরকারের অগ্রাধিকার হচ্ছে তাদের মিত্র ও বন্ধু দেশের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে অবদান রাখা।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সোমবার কলম্বিয়া সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করে তিনি বলেন, গাজা উপত্যকার সাথে তার দেশের সীমান্ত বরাবর বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন। এএফপি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত