ফিফটি করেই ফিরে গেলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অলআউট হয়েছে ১৪৮ রানে। জবাব দিতে নেমে ভালোর ইঙ্গিত দিয়ে লিটন দাস ও নাজমুল শান্ত আউট হয়েছেন। এরপর ফিফটি করে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে।

অধিনায়ক তামিম ইকবাল ৫০ রান করে আউট হয়েছেন। সাকিব আল হাসান ক্রিজে আছেন। ওপেনার লিটন দাস ২৪ বলে চারটি চারে ২২ রান করে আউট হয়েছেন। কাটা পড়েছেন আকেল হোসেনের স্পিনে। নাজমুল শান্ত ফিরেছেন ১৭ রান করে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোভম্যান পাওয়েল ৪১ রান করেন। এছাড়া কেজরন ওটলি ২৪, এনকুনকো বোনার ২০ এবং আলজারি জোসেপ ১৭ রান করেন।

এর আগে বল হাতে ৯.৪ ওভারে ২৫ রান দিয়ে ওয়ানডে ক্যারিয়ার সেরা ৪ উইকেট নেন অফ ফর্মে থাকা মেহেদি মিরাজ। এছাড়া সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। একটি উইকেট দখল করেন হাসান মাহমুদ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন