ফিঞ্চ কবে অবসরে যাবেন? জানালেন নিজেই

news-image

স্পোর্টস ডেস্ক : নিজের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন অজি ওয়ানডে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বুধবার অস্ট্রেলিয়ার একটি রেডিওকে সেই ভাবনা সম্পর্কে জানান ৩৩ বছর বয়সী এই ওপেনার।

ওজি ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক জানিয়েছেন, ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল দিয়ে জাতীয় দলকে বিদায় বলতে চান তিনি।

ফিঞ্চ বলেন, ‘ভারতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমি আমার সিদ্ধান্তে অনড়।’
করোনার জন্য পাওয়া এই অনাকাঙ্খিত বিরতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ফিঞ্চ আরও যোগ করেন, ‘কিছুদিন আগে থেকেই এটা আমার মাথায় ছিল, বিরতির সময়ে বিষয়টা নিশ্চিত করে ফেলি। বিশ্বকাপের সময় আমার বয়স ৩৬ বছর হয়ে যাবে। এর মাঝে অবশ্য আমার ফর্ম, চোটের বিষয়ও থাকছে।’

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকে ক্রিকেট নিয়ে কোনো প্রকার তাড়না অনুভব করেননি ফিঞ্চ। আর তখনই এই ক্রিকেটার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেন। তবে একমাস পর থেকে বুঝতে পারেন, আবার মাঠে ফিরতে উদগ্রীব তিনি।

ফিঞ্চের ভাষ্যে, ‘সত্যিকার অর্থে, ওটা ছিল আমার জন্য অ্যালার্মিং। ভাবলাম, তাহলে কি আমি ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছি। তবে করোনা শুরু হওয়ার ৩২তম দিনে সেই পুরনো তাড়না বোধ করি এবং বুঝতে পারি মাঠে ফিরতে আমার তর সইছে না।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ