ফল দিয়ে চা বানিয়ে ভাইরাল চা বিক্রেতা

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইন্টারনেটে কখন কী ভাইরাল হবে তা বলা মুশকিল। সম্প্রতি কলা ও আপেল দিয়ে তৈরি চা তৈরি করে ভাইরাল বনে গেছেন এক চা বিক্রেতা। যদিও কলা বা আপেল বেশ পুষ্টিকর খাদ্য।

আবার গরম গরম চায়ে চুমুক দিলে সারাদিনের ক্লান্তি কেটে যায়। তবে কখনো কি কলা বা চা দিয়ে তৈরি দুধ চা পান করেছেন?

অমর সিরোহি একজন নামী ফুড ব্লগার। ইনস্টাগ্রামে তার পেজ ‘ফুডি ইনকার্নেট’ অত্যন্ত জনপ্রিয়। এবার তিনিই শেয়ার করেছেন একটি ভিডিও।

যেখানে দেখা মিলেছে এক আশ্চর্য চা বিক্রেতার। ভিডিওর ক্যাপশন থেকে জানা গেছে, ওই ব্যক্তি সুরাটের বাসিন্দা। ভিডিওতে দেখা গেছে, প্রথমে তিনি একটি সসপ্যানে দুধ ও পানির সঙ্গে কলা ও চা পাতা মেশান।

তারপর ওই ফুটন্ত চায়ে তিনি আপেলের টুকরো মেশান। এরই নাম ‘ফল-চা’। স্বাভাবিকভাবেই এমন ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।

এরই ১০ লাখেরও বেশি ‘ভিউ’ হয়েছে ভিডিওটির। অনেকেই এ ধরনের চা তৈরিতে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকেই মন্তব্য করেছেন, ‘এটি কি চা নাকি গরম ফ্রুট জুস?’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী