প্রেসিডেন্ট নির্বাচন করছেন আফগানরা

আফগানিস্তানে তালেবানদের হুমকির মধ্যেই আজ শনিবার সকালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির পাঁচ হাজার বছরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে এবারই প্রথম ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে।

বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, যেকোনো মূল্যে নির্বাচন বানচালের হুমকি দিয়েছে তালেবান। তাই নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ-উত্কণ্ঠা রয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দেশটির পুলিশ ও সেনাবাহিনীর প্রায় চার লাখ সদস্য দায়িত্ব পালন করছেন।

মোট ভোটার এক কোটি ২০ লাখ। ভোটকেন্দ্রের সংখ্যা ২৮ হাজার ৫০০।

বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি হওয়ার দৌড়ে নির্বাচনের মাঠে আছেন আটজন প্রার্থী। তবে মূল লড়াই হচ্ছে তিনজনের মধ্যে। তাঁরা হলেন আবদুল্লাহ আবদুল্লাহ, আশরাফ গনি ও জালমাই রসুল।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান