প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

5বিনোদন ডেস্ক : বলিউডে এখন আর দেখা মেলে না প্রিয়াঙ্কা চোপড়ার। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’, সিনেমা ‘বেওয়াচ’ নিয়েই ব্যস্ত দিন পার করছেন এই নায়িকা। হলিউডে কাজ করতে গিয়ে কি তবে কোন সম্পর্কে জড়ালেন পিগি চপস, প্রশ্নটা যে ভক্তদের মনে জাগে না, এমন নয়। প্রিয়াঙ্কা এবার জানিয়েছেন সেই প্রশ্নের জবাব।
নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। ফিল্মফেয়ারের একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কার সঙ্গে প্রেম করছেন তিনি? সেই বিশেষ পুরুষটি কি ‘কোয়ান্টিকো’ সিরিজের কোন সহ অভিনেতা? প্রিয়াঙ্কা তার উত্তরে বলেছেন, ‘কোয়ান্টিকো’র সমস্ত কো-স্টাররা হয় বিবাহিত, নয়তো সিরিয়াস সম্পর্কে আছেন। তাই সেখানে সম্পর্কে জড়ানোর প্রশ্নই আসে না।
তবে তিনি এও জানালেন, কারো কাছ থেকে বাগদানের আংটি পেলেই কেবল এ ব্যাপারে তিনি পুরো বিশ্বকে জানাবেন। তার আগে নয়। প্রিয়াঙ্কার ভাষায়, ‘যখন আমার আঙ্গুলে প্রকৃতপক্ষে কারো দেয়া কোনো আংটি থাকবে তখনই আমি এ ব্যাপারে বিশ্বকে জানাবো। এর আগ পর্যন্ত কেউ আমাকে দাবি করতে পারবে না।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত