প্রেমের ফাঁদে পুরুষের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল যাদের পেশা

news-image

অনলাইন ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে অপরাধীরা নিত্য-নতুন ফাঁদ পেতে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এবার প্রেমের ফাঁদে পুরুষদের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করা একটি চক্রকে আটক করলো পুলিশ। জানা গেছে, প্রথমে চক্র নিরীহ পুরুষদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে প্রেমের অভিনয় করে। পরে কৌশলে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে তাদের সঙ্গে দেখা করে কৌশলে অশ্লীল ছবি ধারণ করতো। এরপর ওই ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত প্রতারক চক্র।

এই অভিযোগে চার নারীসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আজ দুপুর ২টার দিকে চাঁদপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।

আটক প্রতারক চক্রের সদস্যরা হলো শহরের ট্রাকঘাট নাজমুল পাটওয়ারীবাড়ির জিহান পাটওয়ারীর স্ত্রী তাসলিমা আক্তার জেরিন (২০), চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানার বাঙ্গালখালীয়া এলাকার মৃত আব্দুল বারেকের মেয়ে সাদিয়া বেগম (২৭), ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর বেপারীবাড়ীর মিন্টু বেপারীর স্ত্রী হাসিনা বেগম মুন্নি (৩৫), হাজীগঞ্জ রাজারগাঁও প্রধানিয়াবাড়ির সিরাজুল মোস্তফার মেয়ে আয়েশা আক্তার নিপা (১৯), ফরিদগঞ্জ উপজেলার শোভান মিজিবাড়ির মৃত ছেলামত মিজির ছেলে মোস্তফা (৪৫) ও একই উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের খানবাড়ীর আরিফ খানের ছেলে কাজল খান (২২)।

প্রতারণার শিকার মো. মাইনুল ইসলাম চাঁদপুর মডেল থানায় বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার গণমাধ্যমকে বলেন, অভিযোগকারীর বিষয়টি তদন্ত করে সত্যতা পায় পুলিশ। তাকে নষ্ট ফ্রিজ মেরামতের জন্য ড্রিম হাউস নামের বাসায় ডেকে নেন তাসলিমা আক্তার জেরিন। পরে জোরপূর্বক মাইনুল ইসলামের অশ্লীল ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী