প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী চট্টগ্রামে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে মোহাম্মদ মোরশেদ নামের এক যুবককে বিয়ে করেছেন পচলা নামের শ্রীলঙ্কান এক তরুণী।

শুক্রবার (৭ জুন) রাতে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফটিকছড়ি পৌরসভার বারৈহাট এলাকায় ম্যারেজ পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারে। এর আগে, বৃহস্পতিবার তাদের আকদ সম্পন্ন।

জানা যায়, মোরশেদ দুবাই প্রবাসী। সেখানে থাকাকালীন গত ২-৩ বছর আগে পচলা নামের এক সুন্দরী তরুণীর সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ে উপলক্ষ্যে পচলা এবং তার পরিবার বাংলাদেশে আসেন। বিয়ের পর নব দম্পতিকে দেখতে ভিড় করেন আত্মীয় স্বজনরা। তবে জনতার ভিড় হবে বলে বিষয়টি মিডিয়া কিংবা স্থানীয়দের কাছ থেকে একটু আড়ালে রাখা হয়।

মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫নং মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। মোরশেদের ছোট ভাই রাকীব বলেন, ভাবীর বাড়ি শ্রীলঙ্কা, তাদের দুবাইয়ে পরিচয়। বিয়ের জন্য ভাবীর পরিবারও বাংলাদেশে এসেছে। এ দম্পতির বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা।

ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ জসীম উদ্দিন বলেন, পৌরসভার ৫নং ওয়ার্ড়ের বাসিন্দা মোহাম্মদ মোরশেদের সাথে পচলা নামের শ্রীলঙ্কান তরুণীর বিয়ে হয়। মোরশেদ দুবাই প্রবাসী সেখানে চাকুরি সূত্রে শ্রীলঙ্কান তরুণীর সাথে পরিচয়। যা প্রেমের সম্পর্কে গড়ায়। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। তরুণী পচলার সাথে তার পরিবারের লোকজনও বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান