প্রাথমিক শিক্ষার গতি ফেরাতে সরকারের নতুন পরিকল্পনা

news-image

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের ভয়াবহতার কারণে পিছিয়ে পড়া প্রাথমিক শিক্ষায় গতি ফেরাতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ‘রিকভারি প্ল্যান’ নামে নতুন এ পরিকল্পনায় ঈদুল আজহার আগেই প্রাথমিকের শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল অ্যাপসের মাধ্যমে তাঁদের চাহিদা অনুযায়ী পাঠ লাভের সুযোগ করে দেওয়া হবে।

এ ছাড়া উপজেলা পর্যায় থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে কীভাবে তাদের মান উন্নয়ন করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।

করোনার মধ্যেও শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা ও প্রফুল্ল রাখতে ঈদুল আজহার আগেই প্রাথমিক শিক্ষার্থীদের ‘কিডস অ্যালাউন্স’ দেওয়া হবে। উপজেলাভিত্তিক সঠিক মানের একই রঙের শার্ট, স্কার্ট, প্যান্ট, টাই ও জুতা কেনার ব্যবস্থাও করার কথাও ভাবছে সরকার। একই সঙ্গে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে মাঠপর্যায়ের কর্মকর্তারা ‘রিকভারি অ্যাকশন প্ল্যান’ তৈরি করে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠাবেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ