প্রমোদতরীতে ছুটি কাটাচ্ছেন রোনালদো

cristiano-ronaldo-and-irina01_114983স্পোর্টস ডেস্ক : আর ক’দিন বাদেই শুরু ইউরো। আজ (বৃহস্পতিবার) রাতেই পর্তুগাল দল পৌঁছবে ওয়েম্বলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে। এই ম্যাচে তিনি খেলবেন না। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পর, আপাতত ক’টা দিন তিনি ছুটি কাটাচ্ছেন।

জাতীয় দলের হয়ে ইউরোতে কী কী করবেন, কেমন খেলবে তাঁর দল, এতদিন বাদে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না তো— এই সব কোনও ভাবনা-চিন্তাকেই আপাতত তিনি আমল দিচ্ছেন না। খোশমেজাজে আছেন। প্রমোদতরী চড়ে পাড়ি দিয়েছেন সমুদ্রে। বন্ধুদের সঙ্গে দিন কয়েক চুটিয়ে মজা করতে চান। করছেনও। তাঁর ছুটি ছুটি মেজাজের বেশ কিছু ছবি সোস্যাল নেটওয়ার্কে দেখা যাচ্ছে।

কোনও ছবিতে দেখা যাচ্ছে রোনালদো প্রমোদতরীর ডেকে বসে আছেন বন্ধুদের সঙ্গে। কোথাও আবার দেখা যাচ্ছে তিনি নীল সমুদ্রেই সাঁতার কাটছেন। ছুটিতে যাওয়ার আগে রোনালদোর কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে কেন খেলছেন না? জবাবে সি আর সেভেন বলেছেন, না, না এখন একদম না। আমার পা-কে কদিন বিশ্রাম নিতে দিন। ক’দিন বিশ্রাম নিতে চাই। ছুটি কাটাতে চাই। তারপরও ছ’দিন সময় থাকবে। মনে হয় না, ইউরোর প্রস্তুতিতে কোনও সমস্যা হবে।’

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ