প্রধানমন্ত্রী আজ ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর আমসহ সবজিজাতীয় পণ্য কম খরচে ঢাকায় পরিবহনের জন্য এবারও চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ট্রেনের উদ্বোধন করবেন।

বুধবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, উদ্বোধনের পর বিকেল ৪টায় ট্রেনটি যাত্রা শুরু করে রাজশাহী স্টেশন পৌঁছাবে বিকেল সোয়া ৫টায় ও রাত ২টায় পৌঁছাবে ঢাকার কমলাপুরে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেখানে প্রতি কেজিতে খরচ পড়ছে ২০ টাকার মতো, সেখানে এ ট্রেনে আম পরিবহনে প্রতি কেজিতে খরচ পড়বে মাত্র ১ টাকা ১৭ পয়সা।

মহাব্যবস্থাপকের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. শহিদুল ইসলাম ও প্রধান যান্ত্রিক প্রকৌশলী কুদরত-ই-খুদা।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে রাজশাহীর আম, লিচুসহ সবজিজাতীয় পণ্য পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন নামের এ বিশেষ ট্রেন গত বছর চালু করা হয়। সে বছর জুনে ৫৯৮ টন এবং জুলাই মাসে ২৫৯ টন আমসহ কাঁচামাল পরিবহন করা হয়। ৮৫৭ টন পণ্য পরিবহন করে রেল কর্তৃপক্ষ আয় করে ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।

 

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন