প্রধানমন্ত্রীকে জানালেন করোনা থেকে কীভাবে সুস্থ হলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় শনাক্ত হওয়া প্রথম করোনাভাইরাস রোগী ফয়সাল শেখ। তিনি জার্মানিতে লেখাপড়া করেন। গত ১ মার্চ ঢাকায় আসেন। দেশে ফেরার ১০ দিন পর তার করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়।

এরপর নিজ উদ্যোগে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) যান ফয়সাল শেখ। সেখানে প্রাথমিক টেস্টে তার শরীরে করোনাভাইরাস পজেটিভ বলে জানানো হয়। তিনি এখন সুস্থ।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এভাবেই অভিজ্ঞতার কথা জানান ফয়সাল। তিনি বলেন, ‘আমি জার্মানিতে পড়ালেখা করি। গত ১ মার্চ দেশে আসি পরিবারের সাথে সময় কাটানোর জন্য। আসার ১০ দিন পর আমার শরীর খুব খারাপ মনে হয়। করোনার লক্ষণ দেখা দিলে আমি নিজে থেকে আইডিসিআর যাই। সত্যি কথা বলতে আমি প্রথম একটু ভয় পেয়েছিলাম। যে এখানে আমি জার্মানির মতো চিকিৎসা সেবা পাবো কি না?’

ফয়সাল বলেন, ‘শেষ পর্যন্ত আইইডিসিআর আমাকে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক আমি কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টিনে (সঙ্গরোধে) থাকি। আমার পরিবারের সদস্য এবং আমি যাদের সঙ্গে দেখা করেছি, তাদেরও হোম কোয়ারেন্টিনে (বাড়িতে সঙ্গরোধে) রাখে। কয়েক দফা টেস্ট করার পর যখন করোনাভাইরাস নেগেটিভ আসে, আমি পরিবারের কাছে ফিরে যাই। আমার পরিবারের অন্য কারও কোনো সমস্যা হয়নি।’

আইইডিসিআর প্রসঙ্গে এই তরুণ বলেন, ‘তখন থেকে ডাক্তার ফার্সি আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। খোঁজ-খবর নিয়েছেন। আমি সত্যি খুশি। যে ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে আমি এ জন্য শুকরিয়া আদায় করছি। আপনার (প্রধানমন্ত্রীর) নির্দেশনায় আমি দেশবাসীকে বলব, ঘরে থাকুন, যতদিন ঘরে থাকতে বলে ঘরে থাকুন। সবাই ঘরে থাকলে এরকম পরিস্থিতি মোকাবিলা করতে পারব।’

প্রধানমন্ত্রী ফয়সালের কাছে জানতে চান, তোমার পরিবারের কারও সমস্যা হয়নি? জবাবে ফয়সাল বলেন, ‘না’। এরপর প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ