প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত কমিটি জেলগেটে

news-image

নিজস্ব প্রতিবেদক : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তার টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার কারাগারে পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা কারাগারে পৌঁছান।

কক্সবাজার কারাগারের তত্ত্বাবধায় মো. মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ওসি প্রদীপ কুমার দাশকে চার দফায় ১৫ দিনের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানো হয়।

সিনহা হত্যার ঘটনা তদন্তে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। গত সোমবার রাতে এ তথ্য জানান তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান।

এর আগে সময় বাড়ানোর পরও রিমান্ডে থাকা সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের সঙ্গে কথা বলতে পারেনি এই তদন্ত কমিটি।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের কাছে বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ওই ঘটনার পর তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গত ৫ অগাস্ট কক্সবাজারের হাকিম আদালতে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। সেখানে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলিকে ১ নম্বর এবং টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বর আসামি করা হয়।

মামলা হওয়ার পর ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য ৬ অগাস্ট আদালতে আত্মসমর্পণ করেন। এরপর প্রদীপকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই মামলায় গত ১৮ অগাস্ট প্রথম দফায় সাত দিন, ২৪ অগাস্ট দ্বিতীয় দফায় চার দিন, ২৮ অগাস্ট তৃতীয় দফায় তিন দিন এবং সর্বশেষ সোমবার চতুর্থ দফায় এক দিনের জন্য হেফাজতে নিয়ে প্রদীপকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ