প্রথম রাউন্ডেই বিদায় ভেনাস-সানিয়ার

0da-saniস্পোর্টস ডেস্ক : সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন আগেই। তবে নিভে যাওয়ার আগে বছর যেন শেষবারের মতো জ্বলে উঠছিলেন ভেনাস উইলিয়ামস। কিছুদিন আগে উইম্বলডনের সেমিফাইনালেও পা রাখেন। অলিম্পিকেও এসেছিলেন ছয় নম্বর বাছাই হিসেবে। কিন্তু প্রথম রাউন্ডেই সেই যাত্রা থেমে গেছে উইলিয়ামস বোনদের বড়জনের। মেয়েদের ডাবলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের সানিয়া মির্জাও।

প্রথম রাউন্ডে ভেনাসের প্রতিপক্ষ ছিল বেলজিয়ামের ৬২ নম্বর খেলোয়াড় কারস্টেন ফ্লিপকেন্স। প্রথম সেটে জেতেন ভেনাসই। ফ্লিপকেন্স এরপর ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা নিজের করে নেন ৪-৬, ৬-৩, ৭-৫ (৭-৫) গেমে। ২০০০ সিডনিতে প্রথমবারের মতো অলিম্পিকের এককে সোনা জিতেছিলেন ভেনাস। এককে আরেকটি সোনা জয়ের আশা পূরণ হলো না। এ জন্য নিজের ভাগ্যকে দুষতে পারেন ভেনাস। ম্যাচ চলার সময়ই একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, বারবার কাশছিলেন। সেটির প্রভাবই হয়তো পড়েছে খেলায়।

তবে সোনা জয়ের আরও একটা সুযোগ পাচ্ছেন। বোন সেরেনার সঙ্গে দ্বৈতে এখনো সোনার আশা বেঁচে আছে। লন্ডনেও এ দুজন দ্বৈতে সোনা জিতেছিলেন, তার আগে জিতেছেন আরও দুইবার। দ্বৈতে যখন আশা রাখছেন ভেনাস, তখন ওই দ্বৈতেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ছেন সানিয়া মির্জা। এই মুহূর্তে মেয়েদের দ্বৈতে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সানিয়া। অলিম্পিকে তাঁর সঙ্গী ছিলেন প্রার্থনা থোমবারে। কিন্তু চীনের শুয়াং ঝেং ও শুয়াং পেংয়ের কাছে দুজন হেরে গেছে এই জুটি ৭-৬ (৮-৬), ৫-৭, ৭-৫। এখন রোহান বোবান্নার সঙ্গে মিশ্র দ্বৈতেই শুধু পদকজয়ের স্বপ্ন বেঁচে আছে সানিয়ার।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ