প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলকে মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ওয়ানডেতে নেমেই মাশরাফি বিন মর্তুজার পাশে বসলেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন তিনি। এছাড়া উইকেটরক্ষক হিসেবে ৪০০ ডিসমিসালের মালিক হলেন তিনি। যা কিনা বাংলাদেশের হয়ে প্রথম, ক্রিকেট বিশ্বে ১৬তম।

গত বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের ২১৯তম ওয়ানডে খেলেন মুশফিক, সেই ম্যাচে মাঠে নেমেই মাশরাফিকে ছাড়িয়ে যান মুশফিক। নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি দেশের হয়ে ২১৮টি ওয়ানডে ম্যাচ খেলেন।

মাশরাফি ওয়ানডে ক্যারিয়ারে খেলেছেন ২২০ ম্যাচ। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে দুটি ওয়ানডে খেলেছিলেন তিনি এশিয়া একাদশের হয়ে।

শুক্রবার উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই মাশরাফির সেই রেকর্ডেও ভাগ বসান মুশফিক। মাশরাফি-মুশফিক দুজন এখন ২২০টি করে ওয়ানডে ম্যাচ খেলার অংশীদার।

তবে দেশের হয়ে সবচেয়ে বেশি ২০০ ওয়ানডে খেলা ব্যাটসম্যানদের তালিকায় আছেন সাকিব-তামিমও। জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম খেলছেন ২০৯তম ওয়ানডে। আর সাকিব খেলছেন ২০৮তম ওয়ানডে।

ওয়ানডে ক্যারিয়ারে মাশরাফি ২২০ ম্যাচ খেলে করেছেন ১৭৮৭ রান। উইকেট পেয়েছেন ২৭০টি। আর মুশফিক সমসংখ্যক ম্যাচ খেলে ৬১৯৩ রান করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন