প্রথম নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাব পরিচালনা কমিটির নতুন সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন। তিনি প্রেসক্লাবের ইতিহাসে প্রথম নারী সভাপতি। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস খান।

ফরিদা ইয়াসমিন সভাপতি পদে ৫৮১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫৬৬ ভোট পান ইলিয়াস খান। তার নিকটতম প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে ৪১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসান হাফিজ। তার নিকটতম প্রার্থী আজিজুল ইসলাম ভূইয়া পেয়েছেন ৩৬৭ ভোট। অপর প্রার্থী রাশেদ চৌধুরী পেয়েছেন ১৭৯ ভোট।

সহসভাপতি পদে ৬১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজওয়ানুল হক। তার নিকটতম প্রার্থী খন্দকার হাসনাত করিম পেয়েছেন ৩৪০ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ৫৭৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মাইনুল ইসলাম। দ্বিতীয় যুগ্ম সম্পাক পদে আশরাফ হোসেন পেয়েছেন ৩৯৫ ভোট। তাদের নিকটতম প্রার্থী নাজমুল আহসান পেয়েছেন ৩১৫ ভোট ও কল্যাণ সাহা পেয়েছেন ২৫২ ভোট।

সদস্যে পদে আইয়ুব ভূইয়া পেয়েছেন ৫৪৪, রেজানুর রহমান পেয়েছেন ৪৭৪, কাজী রওনক ৪৫৫, জাহিদুজ্জামান ফারুক পেয়েছেন ৪৪৩, শাহনাজ সোমা পেয়েছেন ৪৩০, আবদাল আহমেদ পেয়েছেন ৪২১, ভানু রঞ্জন পেয়েছেন ৪১১, রহমান মোস্তাফিজ পেয়েছেন ৩৭৯ এবং রানা বখতিয়ার পেয়েছেন ৩৬৮ ভোট।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ১১৫১ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৯৯৮।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী