প্রথম দিন শেষে বাংলাদেশ সংগ্রহ ১৯৩/৩

bd cricket team logo১৯৩/৩ সংগ্রহ নিয়ে প্রথম দিনের খেলা শেষ করলো বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল দিন শেষে অপরাজিত ব্যক্তিগত ৭৪ রানে। ১৩ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। ব্যক্তিগত অর্ধশতক পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। পানিয়াঙ্গার পেসে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ার আগে মাহমুদুল্লাহ করেন ৫৬ রান। এর আগে  
শ্লথ ব্যাটিংয়ে দলীয় ১৫০ রান পূর্ণ করে বাংলাদেশ। ইনিংসের ৭৬ ওভার শেষে বাংলাদেশের রানের গড় ছিল ১.৯৮।  খুলনার আবু নাসের মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে গিয়ে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সতর্ক ব্যাটিংয়ে ৭.২ ওভারে বাংলাদেশের রান ওঠে ৬। আর জিম্বাবুয়ে বোলার এলটন চিগুম্বুরার পেসে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার শামসুর রহমান। দ্বিতীয় উইকেটে তামিম ও মুমিনুল হক গড়ে তোলেন ৭২ রানের জুটি। তবে ৩৭.৩ ওভারে জিম্বাবুয়ে পেসার তিনাশে পানিয়াঙ্গারাকে ফিরতি ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩৫ রানে সাজঘরে ফেরেন মুমিনুল। পরে হাল ধরেন তামিম-মাহমুদুল্লাহ জুটি। তৃতীয় উইকেটে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ গড়ে তোলেন ৯৫রানের পার্টনারশিপ।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান