প্রতি মিনিটে ২৫০০ জনের যৌনতা!

Usসম্প্রতি যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটির একজন গণিতবিদ জনসংখ্যার ভিত্তিতে ভালোবাসার সংখ্যা ও ধরনের ওপর এক বিস্তারিত হিসাব করেছেন। এতে তিনি দেখিয়েছেন যে, যুক্তরাজ্যে প্রতি মিনিটে ২,৫০০ ব্যক্তি যৌনতায় লিপ্ত হন। আর এ থেকে প্রতি বছর প্রায় সাত লাখ ৭০ হাজার শিশু জন্ম নেয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এ পরিসংখ্যান প্রস্তুত করার উদ্দেশ্য গত কয়েক দশকে যৌনতার ধরন কতোটা পরিবর্তিত হয়েছে তা বোঝা। আর এ পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যের সম্পূর্ণ জনসংখ্যার তথ্য।
এতে জানা গেছে, মোট যৌনতার ৩০ ভাগ করে থাকে ১৬ বছরের কম বয়সিরা। এ ছাড়াও ৬৪ থেকে ৭৪ বছর বয়সিরাও আগের তুলনায় অনেক বেশি যৌনতায় লিপ্ত হয় বলে পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে।
পরিসংখ্যানে প্রকাশ, প্রতি মিনিটে ২৫০০ ব্যক্তি শুধু যৌনতায় লিপ্তই হন না, প্রতি বছর মোট ৯০ কোটি যৌনতা হয়ে থাকে। আর এ থেকেই সাত লাখ ৭০ হাজার নতুন জন্ম হয়ে থাকে।
গবেষকদলের প্রধান ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড স্পিগেলহল্টার। ভিক্টোরিয়ান যুগের শেষ দিকে পর্যাপ্ত জন্মবিরতিকরণ ব্যবস্থা ছাড়াই জন্মহার কমে যাওয়ার কারণ নিয়েও অনুসন্ধান করা হচ্ছে এ গবেষণায়।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান