প্যারিস হামলার প্রধান পরিকল্পনাকারীকে ধরতে অভিযান, প্রচণ্ড গোলাগুলি
আমাদের ব্রাহ্মণবাড়িয়া November 18, 2015
ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলীর সেন্ট ডেনিস এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এএফপি জানিয়েছে সেখানে প্যারিস সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেটস জঙ্গি আবদেল হামিদ আবু ওউদকে আটক করতে অভিযান পরিচালনা করছে স্থানীয় পুলিশ ।