প্যারিস সম্মেলন হতে পারে একটি ‘টার্নিং পয়েন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভবিষ্যতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে যে বৈশ্বিক উদ্যোগ তাতে এবারের প্যারিস সম্মেলন হতে পারে একটি ‘টার্নিং পয়েন্ট’। গতকালই প্যারিসে শুরু হয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক এই সম্মেলন।
এতে বিশ্বনেতাদের বক্তব্যে বৈশ্বিক উষ্ণতাকে একটি জরুরী হুমকি হিসেবে বর্ণনা করা হয়। যেসব দেশ খরা এবং সমুদ্রপৃষ্ঠ বেড়ে জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে সেসব দেশের নেতারা বিপর্যয় এড়াতে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবী তোলেন সম্মেলনের প্রথম দিনে।


বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে কি করার আছে তা ঠিক করতে বারো দিন ধরে এই সম্মেলনে দরকষাকষি করবেন বিশ্বনেতারা। অবশ্য এ ব্যাপারে চুক্তি হলে তার ব্যয় ঠিক কিভাবে ভাগাভাগি করে নেবে দেশগুলো তা এখনো স্পষ্ট নয়।-বিবিসি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান