প্যারিসে মুসলমানরা আতঙ্কে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে শুক্রবার রাতে স্মরণকালের ভয়াবহ হামলা এবং আইএস এই হামলার দায় স্বীকার করার পর সেদেশে মুসলমানদের মধ্যে অস্বস্তি নেমে এসেছে।

 

অনেকে আবার আতঙ্কিত বোধ করছেন।শুক্রবার রাতে প্যারিসের যে কটি স্থানে হামলা হয়েছে তাদের মধ্যে কাসা নস্ত্রা রেস্তোরাও রয়েছে। আর এই রোস্তোরাটি মুসলিম অধ্যুষিত এলাকায় হওয়ায় হামলার পর মুসলমানদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

 

এই এলাকায় আরব বংশোদ্ভূত মানুষেরও বসবাস।এ ঘটনায় অনেক মুসলমানই বিব্রত এবং আতঙ্কিত।খবর বিবিসি’র। জামাল নামে ৪৪ বছর বয়স্ক এক বাসিন্দা চিন্তিত হয়ে পড়েছেন এই হামলার পর মুসলিম সম্প্রদায়ের উপর কি ধরণের প্রভাব এসে পড়বে সেটা নিয়ে।

 

‘আমরা হামলাকারীদের মতো নই। তাদের সাথে আমাদের কোনও সম্পর্ক নেই। কিন্তু ফরাসীরা আমাদেরকে আর আপন করে নেবে না’। চলতি বছরের গোড়ার দিকে শার্লি হেবদো পত্রিকায় চালানো হামলায় ফরাসী নাগরিকেরা জড়িত আছে এটা প্রতীয়মান হবার পর প্রশ্ন ওঠে ফ্রান্সে বসবাসরত তরুণ মুসলিমদের জীবনযাত্রায় এর কি প্রভাব নেমে আসবে সেটা নিয়ে।

 

সাফেরের কাছে এর কোনও জবাব নেই। সে একজন আলজেরিয়া বংশোদ্ভূত মুসলিম। তার গল্পটা অনেকটাই লাসানা ব্যাথিলির সাথে মিলে যায়। মালির এই তরুণী অভিবাসী জানুয়ারি মাসে একটি সুপারমার্কেটে হামলা চলাকালে ভীত সন্ত্রস্ত্র ক্রেতাদেরকে তার দোকানের ভেতর লুকিয়ে রেখেছিলেন।

 

সাফের এবং লাসানা দুজনেই মুসলিম। দুজনেই মানুষের জীবন বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন। কিন্তু এই মুসলিমদেরই একটি দল আবার সৃষ্টিকর্তার নামে মানুষ হত্যা করছে কেন? জানতে চাইলে সাফের বলেন, ‘এর সাথে ধর্মের কোনও সম্পর্ক নেই’। “সত্যিকারের মুসলমানেরা কখনো মানুষ হত্যা করবে না। এরা অপরাধী”।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান