পূর্ব শত্র“তার জের : সরাইলে সারের দোকান ভস্মিভূত

sarail pic-13.01.15মাহবুব খান বাবুল : পূর্ব শত্র“তার জের ধরে সরাইলে সারের দোকান আগুন দিয়ে ভস্মিভূত করার অভিযোগ পাওয়া গেছে। পূর্ব পরিকল্পিত ভাবে গান পাউডার ব্যবহার করে উপজেলার লোপাড়া বাজারে মারিয়া ট্রেডার্স নামক দোকোনে গত সোমবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। সার ক্রয়ের চিন্তায় এখন দিশেহারা স্থানীয় কৃষকরা। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, সারের দোকানের মালিক নাছির উদ্দিন রাত সাড়ে সাতটায় জানাযা করার জন্য তালা দিয়ে চলে যায়। রাত আটটায় লোকজন দেখতে পায় দোকানের চালের উপর দিয়ে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠে। বাজারের লোকজনের আর্তচিৎকারে আশপাশের গ্রামের মানুষ দৌঁড়ে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকানে রক্ষিত দেড় শতাধিক বস্তা গুটি, শতাধিক বস্তা ইউরিয়া, এনপি, ডি আই ও সার , কীটনাশক ঔষধ ও একটি মোটর সাইকেল সহ দশ লক্ষাধিক টাকার জিনিষপত্র পুড়ে গেছে। ডিলার ও দোকান মালিক নাছির উদ্দিন বলেন, গ্রামের একটি সালিস সভায় ন্যায় কথা বলায় একটি পক্ষ প্রচন্ড ক্ষেপে আমাকে ক্ষতি করার হুমকি দিয়েছিল। তারাই এ কাজটি করেছে। ঘটনার পরই আমি কৃষি কর্মকর্তা ও অফিসার ইনচার্জকে জানিয়েছি। তারা আসবে বললেও গতকাল বিকাল ৫টা পর্যন্ত আসেননি।
sarail pic-13.01.15--
 

 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি