পুরানের অবিশ্বাস্য ফিল্ডিং!

news-image

স্পোর্টস ডেস্ক : বাউন্ডারি লাইন পেরিয়ে যাওয়া বল শূন্যে ভেসে অবিশ্বাস্যভাবে ছক্কা বাঁচালেন নিকোলাস পুরান। রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাব তারকার যে ফিল্ডিংয়ে মুগ্ধ ক্রিকেট দুনিয়া।

শারজায় এদিন সঞ্জু স্যামসনের একটি ছক্কা বাঁচিয়ে সবার মন জয় করে নিয়েছেন পুরান। যাকে শুধু আইপিএলের ইতিহাসেই নয়, ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ফিল্ডিং বলছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

টুইটারে শচিন স্পষ্ট লেখেন, এমন সেভ তিনি জীবনে আগে কখনো দেখেননি।

শুধু শচিন নন, ধারাভাষ্য দেওয়ার সময় কেভিন পিটারসেনের প্রাথমিক প্রতিক্রিয়াও ছিল এরকমই। এটাই সর্বকালের সেরা সেভ।

ইনিংসের অষ্টম ওভারে মুরুগান অশ্বিনের তৃতীয় বলে স্যামসনের নেওয়া শট নিশ্চিতভাবেই ছক্কার ঠিকানা লেখা ছিল। পুরান বাউন্ডারির ভিতর থেকে বাইরের দিকে শূন্য শরীর ছুড়ে বলটিকে তালুবন্দী করা মাত্রই তা মাঠের মধ্যে ছুড়ে দেন।

পুরান ক্যাচ নিতে চাইলে স্যামসনের খাতায় যোগ হতো ৬ রান। ক্যারিবিয়ান তারকা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে শুধু মাত্র ছয় বাঁচানোর চেষ্টা করেন।

যদিও স্যামসন সেই বলে ২ রান সংগ্রহ করেন। তবে দলের জন্য চার রান বাঁচিয়ে দেন পুরান।

উল্লেখ্য, উইকেটকিপার হওয়া সত্ত্বেও পুরানকে এবারের আইপিএলে আউটফিল্ডের দায়িত্ব সামলাতে হচ্ছে। কারণ লোকেশ রাহুল পাঞ্জাবের উইকেটকিপিং করছেন বলে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত