পুরস্কার বিতরণী মঞ্চে ছেলে নিয়ে তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল যা খেললেন! তারপর কি আর কেউ ফাইনালের ম্যাচসেরার পুরস্কারটি দাবি করতে পারতেন! সেই উপায় আসলে ছিল না। শেষ পর্যন্ত ফাইনালসেরা হিসেবে ঘোষণা হলো তামিমের নামটি, অনুমিতভাবেই।

তামিমও পুরস্কার বিতরণী মঞ্চে এসে ম্যাচসেরার পুরস্কার হাতে নিলেন, কিন্তু তার সঙ্গে এটা কে? বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তামিমের কোলে ছিল তারই ছেলে আরহাম ইকবাল। বাবার সঙ্গে আনন্দের মুহূর্তের সঙ্গী হলেন তামিম জুনিয়র।

৬১ বলে হার না মানা ১৪১ রান! টি-টোয়েন্টি ফরমেটে কোনো ব্যাটসম্যানের ইনিংস এটা? তিনিও আবার ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী আন্দ্রে রাসেল কিংবা ক্রিস গেইল নন, নন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

তিনি বাংলাদেশের ‘বুমবুম’খ্যাত ওপেনার তামিম ইকবাল। নিজের দিনে তামিম যে কি করতে পারেন, সেটিই যেন দেখিয়ে দিলেন আরও একবার।

কতটা ভয়ংকর হলে একজন সেঞ্চুরিয়ানের ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি হতে পারে! তামিমের ১৪১ রানের ইনিংসটিতে বাউন্ডারির মার ১০টি। আর ছক্কা? ১১টি। এটিই বিপিএলের এক ইনিংসে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। ২০১৬ সালে ১২২ রানের ইনিংস খেলা সাব্বির রহমান ছক্কা মেরেছিলেন ৯টি।

তামিমের এই ইনিংসটি বিপিএলের ফাইনালের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহও। মাত্র ৫ রানের জন্য ২০১৭ সালের আসরে করা ক্রিস গেইলের ১৪৬ রানকে টপকে যেতে পারেননি বাংলাদেশের এ ড্যাশিং ওপেনার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত