পিপিই ও সার্জিক্যাল মাস্কে ৩০ জুন পর্যন্ত কর অব্যাহতি

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক (ফেস মাস্ক) এর উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বুধবার (৬ জুন) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে এনবিআর।
এ নির্দেশনার ফলে আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদক, ব্যবসায়ী ও যোগানদাররা কর হতে অব্যাহতি পাবেন বলে জানানো হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দিন সই করা নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চলতি বছরের ২২ মার্চ প্রজ্ঞাপন (এসআরও নং-৯২-আইন/২০২০/৬৯/কাস্টম) জারি করে আমদানি পর্যায়ে পিপিই-সহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক-কর অব্যাহতি দিয়ে নির্দেশনা জারি করেছে।

এতে আরও বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় যারা নিয়জিত তাদের মানসম্মত পিপিই ও সার্জিক্যাল মাস্ক পরিধান করতে হয়। তাছাড়া এ ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আগামী দিনগুলোতে দেশে প্রচুর পরিমাণ পিপিই ও সার্জিক্যাল মাস্কের প্রয়োজন হতে পারে। যা এ ধরনের দুর্যোগকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তাই জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২৬-এর উপধারা ৩-এ দেয়া ক্ষমতাবলে বৈশ্বিক মহামারির দুর্যোগকালীন সময়ে পিপিই এবং সার্জিক্যাল মাস্কের ক্ষেত্রে উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ