পিতার আত্নহত্যায় প্ররোচনা কারীদের বিচারের দাবীতে পুত্রের সাংবাদিক সম্মেলন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আব্দুল জব্বার হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল জব্বারের ছেলে মো. আক্তার। লিখিত বক্তব্যে তিনি বলেন , তার পিতা আব্দুল জব্বার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের লহরী গ্রামের নৈশ প্রহরী ছিলেন। পাশাপাশি তিনি লাকড়ীর ব্যবসাও করতেন । এ বছরের জানুয়ারীতে তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি গাছ পরিচালনা পর্ষদের কাছ থেকে ৬৫ হাজার টাকার চুক্তিতে কিনে নেন।

কিন্তু গাছ কেটে নেয়ার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বাবাকে গাছ কাটতে বাঁধা দেন । এদিকে ধারদেনা করে টাকা আনায় পাওনাদারদের চাপে তিনি দিশেহারা হয়ে পড়েন। তখন তিনি পরিচালনা কমিটির সভাপতি সুমন আহাম্মদ, সদস্য তৌাফকুর রহমান স্বপনের কাছে গাছের টাকা ফেরত চাইলে তারা আব্দুল জব্বারকে কীটনাশক খেয়ে আত্বহত্যার পরামর্শ দেন। পরেরদিন সকালে আব্দুল জব্বার কীটনাশক খেয়ে আত্নপিতার আত্নহত্যায় প্ররোচনা কারীদের বিচারের দাবীতে পুত্রের সাংবাদিক সম্মেলনহত্যা করেন।

এরপর আক্তার বাদী হয়ে ১৩.০২.২০১৯ তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। ্এ ঘটনার পর আসামীরা স্বাক্ষীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ সময় তিনি পিতার হত্যার প্রারোচনা সহ ঘটনার সঠিক তদন্ত দাবী করেন। তিনি ছাড়া ও তার মা আম্বিয়া বেগম উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ও উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান