‘পাষাণ’ নায়িকা পরীমনি

GEEBD_1439600943বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের কথা উঠলেই, এখন পরীমনির নামটি সবার আগে আসে। ব্যস্ততার পাশাপাশি নানা কারণে তিনি আলোচিত ও সমালোচিত। পরীমনির মিষ্টির হাসির পেছনে যে শক্তপোক্ত একটা হৃদয় রয়েছে তা জানাতেই সৈকত নাসির তাকে নিয়ে নির্মাণ করছেন ‘পাষাণ’ নামের একটি ছবি।

‘দেশা-দ্য লিডার’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন তরুণ নির্মাতা সৈকত নাসির। সেই ধারাবাহিকতায় কদিন আগে যৌথপ্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ নিয়ে হাজির হন দুই বাংলার দর্শকদের সামনে। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘পাষাণ’ শিরোনামে নতুন একটি ছবি। যাতে নায়িকা হিসেবে থাকছে পরীমনি।

দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে আসেন সৈকত নাসির। তবে এবারই প্রথম ভিজুয়ালাইজার নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ‘পাষাণ’ ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন। নায়িকা হিসেবে এ ছবিতে পরীমনিকে চূড়ান্ত করলেও, নায়কের নামটি নিয়ে চমক দিতে চান এ পরিচালক। তিনি বলেন, ‘নায়িকা হিসেবে পরীকে চুক্তিবদ্ধ করেছি। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু করবো। তার আগে নায়ক চূড়ান্ত করে সবাইকে জানানো হবে।’

এদিকে পরীমনি সম্প্রতি ‘রক্ত’ নামের একটি ছবির মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনার চলচ্চিত্রে যুক্ত হয়েছে। মালেক আফসারীর পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

উল্লেখ্য, রোমান্টিক ও অ্যাকশন ঘরানার ছবি ‘পাষাণ’-এর গল্পের মূল ভাবনা পরিচালক সৈকত নাসিরেরই। এদিকে বুধবার বিকেলে ‘দেশা-দ্য লিডার’র ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকারে পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন এই নির্মাতা। কারণ ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই ছবিটির চিত্রনাট্য সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত