পাপুলের মুঠোফোনেই সব ফাঁস

news-image

অনলাইন ডেস্ক : মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগ কুয়েতে গ্রেপ্তার হয়েছেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদুল ইসলাম পাপুল। তার ব্যবহৃত মুঠোফোন থেকেই বেরিয়ে এসেছে অবৈধ কাজে তাকে সহায়তা করা কুয়েতের এমপিসহ স্বরাষ্ট্র, সমাজকল্যাণসহ বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনের নাম।

কুয়েতের তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমসসহ মধ্যপ্রাচ্যের একাধিক সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

কাজী শহীদুল ইসলাম পাপুলের ফোনের সূত্র ধরে কুয়েতের সিআইডি কর্মকর্তারা দেশটির সাবেক ও বর্তমান পাঁচ এমপি, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা ও কয়েকজন ব্যবসায়ীর নাম জানতে পেরেছেন। তারা পাপুলের সবাই কাছ থেকে নগদ অর্থ ও চেকের মাধ্যমে ঘুষ এবং উপহার নিয়ে তাকে নানাভাবে সুবিধা পাইয়ে দিয়েছেন।

তদন্ত কর্মকর্তারা পাপুলের মুঠোফোনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক আন্ডার সেক্রেটারিসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ছবি ও ভিডিও পেয়েছেন। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে, গত রোববার কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ বলেছেন, ‘সরকার ভিসা–বাণিজ্যের মতো সংক্রামক ব্যাধি দূর করতে বদ্ধপরিকর। ওই অপরাধে জড়িত ব্যক্তিদের সবার বিরুদ্ধে একই আইন প্রযোজ্য হবে।’

ইতিমধ্যে তিনি তার মন্ত্রণালয়ের এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহকে বরখাস্ত করেছেন। কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ