পান্থপথে কবির খানের মৃত্যু: ডিএনসিসির সেই গাড়িচালক আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান নিহতের ঘটনায় গাড়িচালককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান।

তিনি বলেন, পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মীর মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়িচালককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আটক চালকের নাম না জানালেও এ বিষয়ে শনিবার (২৭ নভেম্বর) দুপুরে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএনসিসি। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এতে বলা হয়, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের নির্দেশনা মোতাবেক এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেবে।

ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলামকে আহ্বায়ক ও মহাব্যবস্থাপক (পরিবহন) মিজানুর রহমানকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আবুল হাসনাত মো. আশরাফুল আলমকে সদস্য করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির সামনে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী