পানিতে ডুবে দুই জেলায় চার বোনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : পানিতে ডুবে ভোলায় দুই বোন ও কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে এ দুটি ঘটনা ঘটেছে।

তারা হলো, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী মো. জসিমের দুই মেয়ে আফিফা (৭) ও মুনতাহা (৫) এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের পুরাচর গ্রামের ছলিম উদ্দিনের মেয়ে আমেনা খাতুন (৮) ও হাফিজুর রহমানের মেয়ে জিনিয়া আক্তার (৭)। তারা সম্পর্কে ফুফাতো বোন।

স্থানীয় মো. মঞ্জু ইসলাম জানান, শিশু দুইজন তাদের বাড়ির সামনের পুকুরে গোসল করতে পানিতে নামে। সাঁতার না জানার কারণে পানিতে একজন তলিয়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়। পরিবারের লোকজন দুইজনকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে তাদের মৃত দেহ ভাসতে দেখে উদ্ধার করে।

ভোলা মডেল থানা পুলিশের ওসি তদন্ত মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের পুরাচর গ্রামে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে আমেনা ও জিনিয়া বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। শাপলা তোলার এক পর্যায়ে তারা গভীর পানিতে চলে যায়। এসময় এক পথচারী ওই ২ শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখে স্থানীয়রাসহ উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ সময় পর তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ