পাকিস্তান সফরে থাকা জিম্বাবুয়ে দলে করোনার হানা

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের কবলে পড়েছে সম্প্রতি পাকিস্তান সফরে আসা জিম্বাবুয়ে দলে। রেজিস চাকাভা ও টিমাইসেন মারুমার কভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

করোনা প্রটোকল অনুযায়ী, তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এতে অবশ্য আতঙ্কের কিছু নেই। কেননা করোনা আক্রান্ত দুই ক্রিকেটার পাকিস্তানে সফররত জিম্বাবুয়ে দলের স্ট্যান্ডবাই সদস্য। তারা হারারেতে জিম্বাবুয়ের ক্রিকেট অ্যাকাডেমিতে বায়ো সিকিউর বাবলে রুমমেট ছিলেন।

পাকিস্তান সফরের জন্য ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন। তবে ২০ সদস্যের মূল স্কোয়াডে না থাকায় ভাইরাস শনাক্তকালে অন্য খেলোয়াড়দের চেয়ে আলাদা ছিলেন।

এছাড়া আলাদা-আলাদা হোটেলে থাকায় স্ট্যান্ডবাই খেলোয়াড়দের সঙ্গে মূল দলের খেলোয়াড়দেরও কোনো সংস্পর্শ নেই।

দুই ক্রিকেটার ছাড়াও দলের দুই স্টাফের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

মূল দলে কারোর রিপোর্ট পজিটিভ আসেনি। তবে দলের কোয়ারেন্টাইনকালীন সময় শেষ হওয়ার পর আবার করোনা টেস্ট করা হবে।

এই সফরে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের একটি ওয়ানডে ও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে।

রাওয়ালপিন্ডিতে ৩০ অক্টোবর, ১ নভেম্বর ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ তিনটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। এরপর লাহোরে ৭, ৮ ও ১০ নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী