পাকিস্তান মুসলিম লীগ (এন) প্রধান শাহবাজ শরীফ গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : হাউজিং কেলেঙ্কারির জন্য গ্রেপ্তার হয়েছেন নওয়াজপন্থী পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। ১ হাজার ৪০০ কোটি রূপি দুর্নীতির অভিযোগে শুক্রবার (৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

৬৭ বছর বয়সী শাহবাজ শরীফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই। শুক্রবার তার সম্পর্কে অনুসন্ধানে যায় এনএবি। এ সময় তদন্তকারীদের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় গ্রেপ্তার করা হয় তাকে।

শাহবাজের বিরুদ্ধে অভিযোগ, পাঞ্জাব প্রদেশের ক্ষমতায় থাকাকালীন সময়ে আইন ভেঙে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেন তিনি। এটা আশিয়ানা হাউজিং কেলেঙ্কারি নামে পরিচিতি পেয়েছে।

শাহবাজকে গ্রেপ্তারের প্রসঙ্গে এনএবি-এর মুখপাত্র নওয়াজিস আলি আসিম দ্য ইকোনোমিক টাইমসকে বলেন, রিমান্ড আবেদনের জন্য শনিবারে সকালে তাকে অ্যাকাউন্টিবিলিটি আদালতে হাজির করা হবে। কোর্টে হাজির করার আগ পর্যন্ত এনএবি লাহোর অফিসে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে।

ডন-এর বরাত দিয়ে ইকোনোমিক টাইমস আরও জানায়, ব্যক্তিগত গাড়ি থেকে আটক করার পর তার গাড়িটি পাঠিয়ে দেয় এনএবি কর্মকর্তারা। এসময় তার সাথে থাকা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকেও চলে যেতে বলা হয়।

শেহবাজকে নিয়ে যাওয়ার পর ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অফিসের সামনে জড়ো হতে শুরু করেছে তার সমর্থকরা। শাহবাজ শরীফকে এমন সময় গ্রপ্তার করা হলো, যখন পাঞ্জাব উপনির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত