পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পাড়ল না জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : উইকেট ব্যাটিং সহায়ক। কিন্তু স্বাগতিক জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা পারেননি নিজেদের মেলে ধরতে। পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলীর বোলিং তোপে অল্প রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ের প্রথম ইনিংস।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনংসে জিম্বাবুয়ে ১৭৬ রান করে। পরে ব্যাট করতে নেমে পাকিস্তান বিনা উইকেটে ১০৩ রান করে। পাকিস্তানের পক্ষে আবিদ আলী ৫৬ ও ইমরান বাট ৪৩ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন রয় কাইয়া। আফ্রিদি ও হাসান দুজনই চারটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং ধস নামান।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৫৯.১ ওভারে ১৭৬ (মাসভাউরে ১১, মুসাকান্দা ১৪, টেইলর ৫, শুম্বা ২৭, কাইয়া ৪৮, চাকাভা ১৯, টিরিপানো ২৮ ; আফ্রিদি ১৫.১-৫-৪৩-৪, হাসান ১৫-২-৫৩-৪, নুমান ১১-১,-২৯-১।)

পাকিস্তান প্রথম ইনিংস : ৩০ ওভারে ১০৩/০ (বাট ৪৩*, আবিদ ৫৬*; মুজারাবানি ৯-২-২০-০, এনগারাভা ৯-২-৩২-০, চিসোরো ৬-১-১৭-০, টিরিপানো ৬-১-৩৩-০)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন