পাকা আম দিয়ে তৈরি করুন আইসক্রিম

news-image

অনলাইন ডেস্ক : সময়টা এখন চলছে আমের মৌসুম। আর এই ফলটি খেতে ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া আসলে খুবই কঠিন। গরমকালে সবাই অপেক্ষায় থাকে পাকা আমের জন্য। আর বাচ্চা থেকে বয়স্ক সবাই আম খেতে পছন্দ করে। তবে এই পাকা ফলটি দিয়ে আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন আইসক্রিম।

আজকে বাংলাদেশ জার্নালে থাকছে পাকা আমের দিয়ে আইসক্রিম বানানোর সহজ রেসিপি-

উপকরণ

১. তরল দুধ- ২ কাপ

২. গুঁড়ো দুধ- ১/৪ কাপ

৩. কনডেন্সড মিল্ক- ১/৪ কাপ

৪. ম্যাঙ্গো পিউরি- পরিমাণ মতো
যেভাবে বানাবেন

প্রথমে একটি পাত্রে তরল দুধ, গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মাঝারি তাপে চুলায় পাত্রটি বসিয়ে দিন। এবার কিছু সময় ধরে বারবার নেড়ে জ্বাল দিতে থাকুন। এরপর পাত্রটি নামিয়ে দুধটা কিছুটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। ২ ঘণ্টা পর ব্লেন্ডারে এক কাপ ম্যাঙ্গো পিউরি ও ঠান্ডা দুধ ভালো করে ব্লেন্ড করুন। তারপর ঘন মিশ্রণ তৈরি হলে সেটি একটি পাত্রে ঢেলে নিন। এবার মিশ্রণটি ফ্রিজে ১২ ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার আইসক্রিম।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী