পাইলট ধর্মঘট: ৪০০ ফ্লাইট বাতিল, দুর্ভোগে অর্ধ লক্ষাধিক যাত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের পাঁচটি দেশে বিমানসংস্থা রায়ানেয়ারের পাইলটরা ধর্মঘটে নেমেছে।চারশ ফ্লাইট বাতিল হয়েছে।এতে ইউরোপজুড়ে অর্ধ লক্ষাধিক যাত্রী দুর্ভোগে পড়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, রায়ানেয়ারের পাইলটরা জার্মানি, সুইডেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন।এই ধর্মঘটের কারণে ইউরোপজুড়ে প্রায় ৫৫ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।এর মধ্যে ৪২ হাজার যাত্রীই জার্মানির।সেখানে বাতিল হয়েছে ২৫০ টি ফ্লাইট।

এই ধর্মঘটে বেলজিয়ামে বাতিল হয়েছে ১০৪ টি ফ্লাইট।সুইডেন ও আয়ারল্যান্ড মোট ৪২ টি এবং নেদারল্যান্ডসে ২২ টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে, সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বিমানসংস্থাটি। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত