‘পাংকু জামাই’ শাকিব

sakib-opu-jugantorবিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খান পরেছেন লাল রঙের প্যান্ট আর হলুদ রঙের টিশার্ট। মাথায় পরেছেন একটি মস্ত বড় উইগ।

অন্যদিকে নায়িকা অপু বিশ্বাসকে দেখা গেল তার মাথার সব চুল লাল রঙে রাঙা। ঠোঁটে ঝুলে আছে অস্বাভাবিক হাসি। কেন তাদের এই লুক!

শাকিব খান বলেন, ‘পাংকু জামাই’ ছবিটি কমেডিতে ভরপুর। গল্পটাও ভীষণ মজার। আমার বিশ্বাস অনেক দিন পরে দর্শক এই ছবিটি দেখে মন খুলে হাসতে পারবেন।
অপু বিশ্বাস জানালেন, আব্দুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’ চলচ্চিত্রের একটি গানের দৃশ্য এ রকম লুকে দেখা যাবে তাদের।

অন্যদিকে নির্মাতা আব্দুল মান্নান জানান, চলতি বছরের যে কোনো সময় মুক্তি পাবে পাংকু জামাই। চলচ্চিত্রটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যেই পুরো ছবির শুটিং শেষ হয়ে যাবে।

শাকিব-অপুকে নিয়ে পরিচালকের প্রথম চলচ্চিত্র ‘পাংকু জামাই’। এতে আরও অভিনয় করছেন— পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা, আলী আকরাম শুভ ও দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। গান গেয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, মনির খান, রিজিয়া পারভীন ও এস আই টুটুল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত