পশ্চিমা বিশ্বে হামলার আহ্বান জাওয়াহিরির

news-image

পশ্চিমা বিশ্বে হামলা করার আহ্বান জানিয়েছে আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি। এক অডিও বার্তায় তিনি মুসলিমদের নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগেুলোতে হামলার প্রতি উদ্বুদ্ধ করেন।
অনলাইনে প্রকাশিত এক অডিও বার্তায় তিনি মুসলিমদের কোনো দ্বিধা না করে ইরাক ও সিরিয়ার যুদ্ধে নিয়োজিত পশ্চিমা নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর দেশগুলোর প্রতি তৎপর হওয়ার জন্য মুসলিমদের আহ্বান জানান। পশ্চিমা দেশগুলোর মুসলিম তরুণদের সারনায়েভ এবং কৌয়াচি ভাইদের পথ অনুসরণ করারও পরামর্শ দেন জাওয়াহিরি। যারা বোস্টনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বোমা হামলা এবং ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় গুলির ঘটনা ঘটিয়েছে। এমন দৃষ্টান্ত স্থাপন করা অন্যান্যদেরও অনুসরণ করার পরামর্শ দেন জাওয়াহিরি।
তার এ অডিও বার্তাটি কখন রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে দুই মাস আগের ভিডিও এটি। -এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান