পশ্চিমবঙ্গে এসিড বৃষ্টি

asid rainআন্তর্জাতিক ডেস্ক: ভারতে এসিড বৃষ্টিতে একটি গ্রামের কয়েকশ’ গাছের পাতা ঝরে গেছে। শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার ফতুল্যাপুর গ্রামে রোববার এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানায়, রাস্তায় বেরিয়েই চোখে পড়ে ঝরা পাতার স্তূপ। ঝরে পড়ছে বট, অশ্বত্থ, শিরীষ, নিম, বাবলা, কৃষ্ণচূড়া, বাঁশ, কাঁঠাল, আম সবরকম গাছের পাতা। ঝলসে গিয়েছে ধান, পাট, বেগুন, বরবটির ক্ষেত। রাস্তা, বাড়ি, ঘরের চাল ছেয়ে গেছে ঝরা পাতায়। পাতাগুলো মাঝখান থেকে ঝলসানো। তীব্র ঝাঁঝালো গন্ধে কারও চোখও জ্বালা করছে। শিশুরা কাশছে।

শিবপুরের বোট্যানিকাল গার্ডেনের কর্মকর্তা হিমাদ্রিশেখর বলেন, এসিড বৃষ্টির জেরেই ওই ঘটনা। ষাটের দশকে লন্ডনে ঘটে যাওয়া এমন একটি ঘটনার সঙ্গে এই ঘটনার মিল রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বাতাসের সঙ্গে সালফার ডাই অক্সাইড মিশে গিয়েছিল। নিম্নচাপ থাকায় তা উপরে উঠতে না পেরে নিচ দিয়ে অতিবাহিত হচ্ছিল। সেই সময়ে বৃষ্টির পানির সংস্পর্শে এসে তা সালফিউরিক এসিডে পরিণত হয়েছে। পরে তা এসিড বৃষ্টি হয়ে ঝরে পড়ায় গাছের পাতা ঝলসে গিয়েছে, ঝরে গিয়েছে।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান