পর্নো জন্য নিজেকে সঠিক ভাবেন সানি

imagesধারাবাহিকভাবে সফলতা পেয়েছেন সানি লিওন। তার অভিনীত সব ছবিই যেমন ছিল আলোচিত, তেমনি ব্যবসাসফল। তারই ধারাবাহিকতায় কদিন আগে মুক্তি পায় সানির নতুন ছবি ‘মাস্তিজাদে’। এ ছবিটি এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে। অনেক দৃশ্য সেন্সর বোর্ড কর্তন করলেও কয়েকটি দৃশ্যে নগ্ন সানি লিওনকে আবিষ্কার করা গেছে। এদিকে এ ছবিটি মুক্তির আগে সানি সিদ্ধান্ত নিয়েছিলেন পর্নো কমেডি ছবিতে আর কখনও অভিনয় করবেন না। কিন্তু ‘মাস্তিজাদে’ মুক্তির পর এখন নিজের সিদ্ধান্ত বদলেছেন এ তারকা। কারণ, ছবিটি ব্যবসাসফল হওয়ার পাশাপাশি সানির অভিনয়-পারফরমেন্সও প্রশংসিত হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ইউটিউব ও গুগল সার্চেও সানির ‘মাস্তিজাদে’ ছবিটি ছিল শীর্ষে। পাশাপাশি এর প্রযোজকও এরই মধ্যে ছবিটির সিকুয়্যাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। তাই সব মিলিয়ে নিজের সিদ্ধান্ত বদল করেছেন সানি। এ বিষয়ে তিনি বলেন, আসলে আমি প্রাপ্তবয়স্ক ছবি ও দৃশ্যে কাজ করতে করতে ক্লান্তই ছিলাম। সে কারণে বলেছিলাম যে অন্য ধরনের ছবি আমি করতে চাই। কিন্তু ‘মাস্তিজাদে’ আমি নিজে বেশ কয়েকটি সিনেপ্লেক্সে গিয়ে দেখেছি। দর্শকদের উল্লাস দেখে আমি অবাক হয়েছি। আসলে এখন আমার মনে হচ্ছে পর্নো কমেডি ছবির জন্যই আমি সঠিক। তাই এ ধরনের ছবিতে সামনেও অভিনয় করবো। এটা বলতে পারেন আমার নয়া সিদ্ধান্ত। কারণ, মানুষকে আনন্দ দেয়ার চাইতে বড় কাজ আর কী হতে পারে। এ কাজটি আমি করে যেতে চাই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত