পরাজয়ের বেদনায় ‘টিম ইন্ডিয়ার’ অন্ন বর্জন!

news-image

পরাজয়ের বেদনায় নীল ‘টিম ইন্ডিয়া’ এতটাই হতাশ  যে, বৃহস্পতিবার রাতে ম্যাচের পর অভুক্ত থেকেই শেরেবাংলা ছাড়ে তারা। যদিও রাতে ভারতীয় ড্রেসিংরুমে ভুরিভোজের আয়োজনের কমতি ছিলো না। এমনকি হোটেলে ফিরেও অন্ন মুখে তোলেননি টিম ইন্ডিয়ার কেউ, খবর মিলেছে এমনটাই।

এক দিকে মহেন্দ্র সিংহ ধোনির পেসার মোস্তাফিজুরকে ধাক্কা মেরে ফেলে দেয়া অন্য দিকে, টিম ইন্ডিয়ার নৈশভোজ না সেরে স্টেডিয়াম ছেড়ে বের হওয়া। এই দুই মিলে ভারতীয় মিডিয়ায় এখন তুমুল শোরগোল। 

কলকাতার আনন্দবাজার পত্রিকা  দুটো বিষয়কেই ‘চাঞ্চল্যকর’ অভিহিত করে লিখেছে, ‘ধোনির ধাক্কা দেওয়ার ঘটনাটা ঘটে ভারতীয় ইনিংসের পঁচিশতম ওভারে। ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমানের ওভারের দ্বিতীয় বলে ধোনি এক রান নিতে যান। এবং দৌড়নোর সময় আচমকাই মুস্তাফিজুরকে ধাক্কা দিয়ে বসেন ধোনি। যার পর ওভার শেষ না করতে পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মুস্তাফিজুরকে। পরে ফিরে এলেও বিতর্ক আটকানো যায়নি। সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া হয়। বাংলাদেশ জনতা বলতে থাকে, ধোনির মতো এক ক্রিকেট ব্যক্তিত্ব কী করে এটা করতে পারলেন? অনেকে বলতে থাকেন, ধোনির উপর শ্রদ্ধাটাই চলে গেল। কেউ কেউ আবার অতীতের জন স্নো বনাম সুনীল গাওস্কর ঘটনাকেও তুলে আনলেন। যেখানে গাওস্করকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন স্নো। রাতে আবার নতুন নাটক দেখা দেয়। টিম ইন্ডিয়া এতটাই হতাশ হয়ে পড়ে ম্যাচ নিয়ে যে, তারা অভুক্ত থেকেই মাঠ ছাড়ে। যদিও নৈশভোজের যাবতীয় ব্যবস্থা ছিল স্টেডিয়ামে। এবং হোটেলে ফিরেও তাঁরা অভুক্ত থেকে গিয়েছেন বলে খবর।’


 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান