পরস্পরকে মাস্ক পরিয়ে দিয়ে বিয়ে বর-কনের

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারিতে পাল্টে গেছে উৎসব রীতিও। বিয়েতে ফুলের মালার বদলে পরস্পরের মুখে মাস্ক পরিয়ে দেন নবদম্পতি। এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।

ভারতের সংবাদমাধ্যম জানায়, সোমবার রাজস্থানের যোধপুরে সামাজিক দূরত্ব মেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

পাত্রের পাঞ্জাবির সঙ্গে পাত্রীর লেহেঙ্গায় বাঁধা ছিল জোড়। সামাজিক দূরত্ব বাড়াতে সেই জোড়ের দৈর্ঘ্য বেশ খানিকটা লম্বা। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে ধরা পড়ল সেই চিত্র।

এতে দেখা যায় মালার পরিবর্তে মাস্ক বদল করছেন পাত্র-পাত্রী। এ নিয়ে পাত্রী নীতু বলেন, সামাজিক দূরত্বের সমস্ত বিধি মেনেই আমরা বিয়ে সেরেছি। আর মালা বদল তো সবাই করে বর্তমান পরিস্থিতি মাস্কই আমাদের রক্ষাকবচ। তাই মালার পরিবর্তে মাস্ক বদল করার সিদ্ধান্ত নিই।

বিয়েতে আমন্ত্রিতরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এসেছিলেন বলে জানা যায়। তাদের সকলের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ও ব্যবস্থা করা হয় বলে জানান আয়োজকরা।

প্রসঙ্গত, ১৭ মে বিকেলে চতুর্থ দফার লকডাউন ঘোষণার সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাইডলাইন প্রকাশ করেন। তাতে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জনকে জড়ো হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব মেনেই তা করতে হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ