নেশার টাকা না দেওয়ায় দায়ের কোপে মা গুরুতর আহত,মাদকাসক্ত ছেলে আটক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকাসক্ত ছেলের বটি-দায়ের কোপের আঘাতে আহত হয়েছে মা।  রোববার বিকালে উপজেলার বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর  মাদকাসক্ত ছেলে মাসুদ মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ।আহত সায়েরা বেগম (৫০) বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত সাদেক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্হানীয়রা জানায়, বিকেলে মাদকাসক্ত মাসুদ মিয়া(২৫) তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায়। মাসুদের মা টাকা দিতে রাজি না হওয়ায় ঘরে থাকা বটি-দা দিয়ে মাসুদ তার মাকে কুঁপিয়ে জখম করে। এ মায়ের পেটের দায়ের কোপ লাগে। এতে গুরুতর অবস্থায় সায়েরাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ গিয়ে মাসুদকে নবীনগর থানায় নিয়ে আসে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশীদ বলেন, আহত সায়েরা বেগমের আঘাত গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মাসুদকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী