নেটদুনিয়ায় বাহবা কুড়াচ্ছে তাদের অ্যাকশন দৃশ্য (ভিডিও)

news-image

অনলাইন প্রতিবেদক : বরাবরই সিনেমাপ্রেমীদের পছন্দ অ্যাকশন ছবি। হলিউড থেকে শুরু করে বাংলাদেশি বা ভারতীয় কমার্শিয়াল সিনেমার দর্শকদের আগ্রহের বিষয়টি মাথায় রেখে অ্যাকশন দৃশ্য রাখা হয়। দেখা যায়, সেসব ছবির শুধু অ্যাকশন দৃশ্যই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ইউটিউবে। ভাইরাল হওয়া এ রকম দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে অনেকে আবার মিমিক্রি (বিনোদন বা মজা করার জন্য কোনো কিছুকে অনুকরণ) করেন।

সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত এটি দক্ষিণি অভিনেতা রবি তেজার চলতি বছরের ব্যবসাসফল ছবি ক্র্যাক-এর অ্যাকশন দৃশ্যের রিমেক। যে ভিডিওতে মুন্না নামের একটি শিশু রবি তেজার ভূমিকায় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন।

ভিডিওতে মুন্না ছাড়াও ৮ বছর থেকে শুরু করে ১৬ বছরের বাচ্চারা ওই তেলেগু ছবির হুবহু অ্যাকশন দৃশ্যের ভিডিওতে স্ট্যান্ট করেছেন। ভিডিওটি দেখে নেটিজেনরা রীতিমতো মুগ্ধ হয়েছেন, যার ফলে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ভিডিও’র কমেন্ট বক্সে নেটিজেনরা ভিডিওটির স্ট্যান্ট ও এডিটিংয়ের ব্যাপক প্রশংসা করেছেন। তাদের কেউ কেউ এই দৃশ্য মূলধারার চলচ্চিত্রকেও হার মানিয়েছে বলে দাবি করে একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রির সমালোচনা করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের গত ৯ মার্চ একটি ইউটিউব চ্যানেলে প্রথম প্রকাশিত হয় ভিডিওটি। তারপর থেকে এখন পর্যন্ত চার মিলিয়নের উপর ভিউ হয়েছে এই অ্যাকশন দৃশ্য। পরে ভারত ছাড়িয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী