নেইমার-এমবাপের গোলে পিএসজি’র বিশাল জয়

news-image

স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করলেন নেইমার। জালের দেখা পেয়েছেন আক্রমণভাগের কিলিয়ান এমবাপে। লক্ষে বল জড়াতে পেরেছেন আরও তিন খেলোয়াড়। তাতে লিগ ওয়ানে একপেশে লড়াইয়ে অঁজিকে উড়িয়ে দিয়েছে পিএসজি।

শুক্রবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৬-১ গোলের জয় পায় লিগ ওয়ানের গত আসরের চ্যাম্পিয়নরা। নেইমারের দুই গোল ও এমবাপের এক গোল ছাড়া দলের হয়ে একবার করে জালে বল জড়ান আলেসান্দ্রো ফ্লোরেনসি, উইলিয়ান ড্রাক্সলার ও ইদ্রিসা গায়ে।

ম্যাচের সপ্তম মিনিটে ফ্লোরেসির গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৬ তম মিনিটে মৌসুমে প্রথম গোলের দেখা পান দুই ম্যাচের নিষেধাজ্ঞা থেকে ফেরা ব্রাজিলিয়ান তারকা নেইমার। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল।

বিরতি থেকে ফেরার দ্বিতীয় মিনিটে আবার জালে নেইমার। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এর মধ্যে ফরাসি ডিফেন্ডার ইসমাঈল ত্রাওরে’র নৈপুণ্যে একটি গোল শোধ করে অতিথি অঁজি।

ম্যাচের বাকি সময়ে অতিথিদের আর পাত্তা দেয়নি পিএসজি। আক্রমণাত্মক মিডফিল্ডার ড্রাক্সলার ও ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গায়ে গোল করার ৮৪তম মিনিটে অতিথি দলের কফিনে শেষ পেরেক ঠুকেন এমবাপে।

লিগে প্রথম দুই ম্যাচে হারা পিএসজির এটা টানা চতুর্থ জয়। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে দলটি। এক ম্যাচ কম খেলা রেনে ১৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ