নেইমার এবার নতুন বান্ধুবীর সান্নিধ্যে

news-image

স্পোর্টস ডেস্ক : তিন মাস আগেই দীর্ঘদিনের বান্ধবী ব্রুনা মার্কুয়েজের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে নেইমারের। ব্রাজিলিয়ান ফুটবল তারকা এখন একাই থাকার কথা। কিন্তু পিএসজির এই তারকা এবার জড়ালেন নতুন সম্পর্কে। স্বদেশি আরেক মডেলের সাথেই এখন নিয়মিত সময় কাটাচ্ছেন তিনি। ব্রাজিলিয়ান এই মডেলের নাম মারি ত্যাবার্স।

পিএসজি থেকে ছুটি নিয়ে বেশ আমুদে সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে করিয়েছেন চুলের নতুন স্টাইল। এরই মধ্যে তার বাহুডোরে ধরা পড়ে গেছেন ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল মারি ত্যাবার্স। বড়দিন উপলক্ষেই ব্রাজিলে তার নিজের শহরে আয়োজিত এক পার্টিতে নাকি নেইমার উপস্থিত হয়েছেন নতুন বান্ধবীকে নিয়ে।

ব্রাজিলিয়ান এই হার্টথ্রুব মডেল সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ১ লাখ ৭৫ হাজার ফলোয়ার জুটিয়ে ফেলেছেন তিনি। শুধু দু’জনকে একসঙ্গে দেখা যাওয়াই নয়, মারি ত্যাবার্সকেই ভাবা হচ্ছে নেইমারের পরবর্তী প্রেমিকা বা বান্ধবী হিসেবে। তার আগে গত অক্টোবরে ব্রুনা মার্কুয়েজের সঙ্গে ৬ বছরের সম্পর্কের ইতি ঘটান নেইমার। নেইমারের একটি ছেলেও রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত