নেইমার আরেক ফুটবলারের বান্ধবীকে পটানোর চেষ্টায় ব্যর্থ!

news-image

অনলাইন ডেস্ক : ইনজুরির কারণে মাঠের বাইরে নেইমার। তাই বলে ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে আলোচনা হবে না, এটা হয় নাকি। নেইমার ঠিকই নিয়মিত খবরের শিরোনামে আসছেন।

মাঠের বাইরের জীবনটা বেশ বর্ণিল নেইমারের। বরাবরই আমুদে চরিত্রের ২৯ বছর বয়সী ফুটবলার। আর প্রেম-ভালোবাসার কথা বললে তো কথাই নেই। নতুন নতুন প্রেমে পড়াটা যেন রুটিন এই তারকার।

কদিন ধরেই যেমন খবর প্রকাশ হচ্ছিল ইতালিয়ান মডেল কিয়ারা নাস্তির প্রেমে পড়েছেন নেইমার। এই সুন্দরীর সাড়া পেতে নামাভাবে চেষ্টাও করে যাচ্ছিলেন। কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ পিএসজি ফরোয়ার্ড।

নাস্তি আসলে আরেক ফুটবলারকে মন দিয়ে বসে আছেন। তার ভালোবাসার পুরুষ ইতালিয়ান ক্লাব রোমার অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলো জানিয়োলো।

নাস্তির সঙ্গে ২১ বছর বয়সী এই ইতালিয়ান তারকা ভালোবাসা দিবসে ছবিও পোস্ট করেছেন। ছবি পোস্ট করেছেন নাস্তিও। দুজনের সম্পর্কের কথা নিশ্চিত করেছেন এর মধ্য দিয়ে। তাদের ভালোবাসার প্রতীক হিসেবে দুজনেই একসঙ্গে উলকি এসেছেন শরীরে।

ইতালিয়ান আউটলেট ‘চি’ জানিয়েছে, নেইমার এই নাস্তির সঙ্গে সম্পর্ক গড়তে সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন। ইন্সটাগ্রামে নাস্তির সাম্প্রতিক সব ছবিতেই লাইক দিয়েছেন নেইমার। এমনকি একটি কমেন্টও করেন।

ব্যক্তিগতভাবে নাস্তির সঙ্গে কথা বলারও চেষ্টা করেছিলেন নেইমার। কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী